স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক যুগপূর্তি উদযাপিত
সাংবাদিকতা ও যোগাযোগ শিক্ষায় এক যুগপূর্তি উদযাপন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ।
এ উপলক্ষে আজ শনিবার বিভাগে যুগপূর্তির কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম ফিরোজ আহমেদ বলেন, সাংবাদিকতার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এ ক্ষেত্রে অতীতের মতো ভবিষ্যতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

২০০৫ সাল থেকে যাত্রা শুরু করা এই বিভাগের শিক্ষার্থীরা এখন দেশি-বিদেশি গণমাধ্যম, জনসংযোগ, উন্নয়ন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছে।
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনলাইন ডেস্ক