রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর নতুন কমিটি ঘোষণা
বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফিদেল মনিরকে সভাপতি এবং ফারসি ভাষা ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রঞ্জু হাসানকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর ১৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বিপ্লবী ছাত্র মৈত্রীর দুই দিনব্যাপী দশম সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার সন্ধ্যায় এ কমিটি ঘোষণা করা হয়।
১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি দেলোয়ার হোসেন সবুজ, মাওলা নূর, যুগ্ম সাধারণ সম্পাদক রশীদ রফিক, সাংগঠনিক সম্পাদক পৌল টুডু, অর্থ সম্পাদক আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক বিকাশ রায়, প্রচার সম্পাদক আনু মোহাম্মদ, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক অপরেশ পাল। কমিটিতে তিনজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন মইনুল ইসলাম, সাদিয়া আফরিন, কবীর বাঁধন।
এর আগে গত রোববার দুদিনব্যাপী সম্মেলনের উদ্ধোধন করা হয়। বিপ্লবী ছাত্র মৈত্রীর সদ্য বিদায়ী সভাপতি প্রদীপ মার্ডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলীপ রায়ের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌভিক রেজা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, সংগঠনের প্রতিষ্ঠাতা সহসভাপতি মোল্লা হারুন রশিদ, রাবি শাখার সাবেক সভাপতি সুমন অগাস্টিন সরেন।

রাবি সংবাদদাতা