বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মাসুদ, সম্পাদক মোস্তফা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৮ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। এতে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ সভাপতি ও পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪৪৬ জন ভোটারের মধ্যে ৩৮৭ জন ভোট দেন।
নির্বাচন কমিশনার হিসেবে পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মতিন দায়িত্ব পালন করেন।
নির্বাচনে জয়ী হন সহসভাপতি পদে পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খান, কোষাধ্যক্ষ পদে আইপিই বিভাগের অধ্যাপক ড. নাফিছ আহমাদ, যুগ্ম সম্পাদক পদে নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের তাসনীম তারিক ও আপ্যায়ন সম্পাদক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মো. ইফতেখারুল ইসলাম সাকিব।
এ ছাড়া ছয়জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন স্থাপত্য বিভাগের ড. মো. আশিকুর রহমান জোয়ার্দ্দার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আলী আহম্মদ শওকত চৌধুরী, গণিত বিভাগের অধ্যাপক ড. খন্দকার ফরিদ উদ্দিন আহমেদ, যন্ত্রকৌশল বিভাগের ড. এ কে এম মঞ্জুর মোরশেদ এবং নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. মীর তারেক আলী।

ঢাবি সংবাদদাতা