ইবির আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডিন রেবা মন্ডল
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদের নতুন ডিন হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আইন ও শরীয়াহ অনুষদের ডিন অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সূত্র মতে, আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. নূরুন নাহারের মেয়াদ শেষ হওয়ায় আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলকে নতুন ডিন হিসেবে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী নিযুক্ত করেন। আজ রোববার অধ্যাপক ড. রেবা মন্ডল আনুষ্ঠানিকভাবে ডিনের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের মাধ্যমে অধ্যাপক ড. রেবা মন্ডল সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. নুরুন নাহারের স্থলাভিষিক্ত হলেন। তিনি আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।

এছাড়া অধ্যাপক ড. রেবা মন্ডল বিশ্ববিদ্যালয়ের আইন সেলে আইন প্রশাসক হিসেবে দায়িত্বরত আছেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, বিদায়ী ডিন অধ্যাপক ড. নুরুন নাহার, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জহুরুল ইসলাম, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম নূরুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার, অধ্যাপক ড. নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন।

ইবি সংবাদদাতা