জাবি ভর্তি পরীক্ষার ‘ই’ ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। এই অনুষদে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে সর্বমোট ২০০টি আসনের জন্য দুই হাজার সাতজন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত তিন শিফটে এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশিত ফল অনুসারে দেখা গেছে, ‘ই’ ইউনিটে ছেলেদের জন্য মোট ১১২টি আসনের বিপরীতে এক হাজার ১২৭ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে একই ইউনিটে মেয়েদের জন্য মোট আসন রয়েছে ৮৮টি, প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছে ৮৮০ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.juniv.edu/admissionresults এ ভিজিট করে এ পরীক্ষার ফল জানা যাবে।
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রদের মেধাতালিকা-
প্রাথমিকভাবে নির্বাচিত ছাত্রীদের মেধাতালিকা-
এ ছাড়া মোবাইল ফোনের মেসেজের মাধ্যমেও ভর্তি পরীক্ষার ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে JU<Space>R<Space>Roll No লিখে 9933 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

জাবি সংবাদদাতা