Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩২, ১০ অক্টোবর ২০১৯
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩২, ১০ অক্টোবর ২০১৯
আপডেট: ২৩:৩২, ১০ অক্টোবর ২০১৯
আরও খবর
চীনা শিক্ষককে বিয়ে করলেন চবির এজিএস সুমাইয়া
কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়
রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
‘এনটিভির লাইভে পুরো দেশ আবু সাঈদের ঘটনার সাক্ষী হয়েছিল’
‘ইতিহাসের দলিল হয়ে থাকবে ১৬ জুলাই এনটিভির লাইভ সম্প্রচার’

বশেমুরবিপ্রবির প্রক্টরের পদত্যাগ

মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩২, ১০ অক্টোবর ২০১৯
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ
২৩:৩২, ১০ অক্টোবর ২০১৯
আপডেট: ২৩:৩২, ১০ অক্টোবর ২০১৯
পদত্যাগ করা প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে প্রক্টর আশিকুজ্জামান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগের আন্দোলনের সময়ে সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির, ড. মো. নাজমুল হক ও ড. মো. তরিকুল ইসলাম পদত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ প্রক্টর আশিকুজ্জামানের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়ার পদত্যাগপত্রটি আমি পেয়েছি। এটি গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়াকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমালোচনার মুখে ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয়। পরে ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, কথায় কথায় বহিষ্কার, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে।

বিশ্ববিদ্যালয় সার্বিক অবস্থা বেগতিক দেখে ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এ দিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর উপাচার্য সমর্থনকারী বহিরাগতরা হামলা করে। এতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্য পদত্যাগের আন্দোলন আরো জোরদার করে। পরে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে সহকারী প্রক্টর ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হুমায়ুন কবির পদত্যাগ করেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি গোপালগঞ্জে এসে ২৫ ও ২৬ সেপ্টেম্বর তদন্ত সম্পন্ন করে। এ সময় ২৫ সেপ্টেম্বর সহকারী প্রক্টর ড. মো. নাজমুল হক ও সহকারী প্রক্টর ড. মো. তরিকুল ইসলাম পদত্যাগ করেন।

এরপর ২৯ সেপ্টেম্বর তদন্ত কমিটি উপাচার্যকে অপসারণের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সেদিন রাতেই পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ত্যাগ করেন উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন এবং পরের দিন তিনি পদত্যাগ করেন। উপাচার্য পদত্যাগ করায় শিক্ষার্থীরা ১ অক্টোবর আন্দোলন স্থগিত ঘোষণা করে ক্যাম্পাসে আনন্দ মিছিল করে।

১৮ দিন বন্ধ থাকার পর গতকাল বিশ্ববিদ্যালয় খোলা হয়। বিশ্ববিদ্যালয় খোলার একদিন পরই ১০ অক্টোবর প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া পদত্যাগ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলে, প্রক্টর আশিকুজ্জামান সাবেক উপাচার্যপন্থী ছিলেন। তিনি উপাচার্যের দুর্নীতি, শিক্ষার্থীদের বহিষ্কারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে শিক্ষার্থীরা ধারণা করছে।

এ বিষয়ে প্রক্টর ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। এই অবস্থায় প্রক্টরের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ ফাইনালের দিন ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা
  2. পিছিয়ে যাচ্ছে এসএসসির ফল প্রকাশ
  3. নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আজ
  4. চট্টগ্রাম বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
  5. কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনে সিলেটের শিক্ষার্থীদের বিশ্বজয়
  6. রাবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন উপস্থিতিতে বিশেষ ছাড়ের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x