‘অপকর্ম করায়’ রাবির মন্নুজান হলের ছাত্রলীগের কার্যক্রম স্থগিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মন্নুজান হল শাখা ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ সোমবার রাবি শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, কিছুদিন ধরে মন্নুজান হলে বেশ কয়েকজন ছাত্রী ছাত্রলীগের পরিচয় দিয়ে নানা অপকর্ম করে আসছিলেন। তাই সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৬ এপ্রিল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে মুন্নুজান হলে আম খাওয়া নিয়ে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগী ও দেবলিনা নামে দুজন ছাত্রী আহত হন।

রাবি সংবাদদাতা