Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
আকতার ফারুক শাহিন, বরিশাল
০৮:৩০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৩২, ০৬ আগস্ট ২০২৩
আকতার ফারুক শাহিন, বরিশাল
০৮:৩০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৩২, ০৬ আগস্ট ২০২৩
আরও খবর
বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশনে ববির শতাধিক শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০
সড়ক দুর্ঘটনায় প্রাণ গলো ববি শিক্ষার্থীর, মহাসড়ক অবরোধ ও ভিসির দপ্তরে তালা
ববির ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষকদের শাটডাউন 

গভীর রাতে ববির দুই হলে হেলমেটধারীদের হামলা

আকতার ফারুক শাহিন, বরিশাল
০৮:৩০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৩২, ০৬ আগস্ট ২০২৩
আকতার ফারুক শাহিন, বরিশাল
০৮:৩০, ০৬ আগস্ট ২০২৩
আপডেট: ০৮:৩২, ০৬ আগস্ট ২০২৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই হলে গভীর রাতে হেলমেটধারীরা। ছবি : এনটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলে হেলমেটধারীদের হামলায় ১০ শিক্ষার্থী আহতের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৫ আগস্ট) দিনগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা সকলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আহতদের শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে প্রথমে শেরে বাংলা হলে যায় হেলমেট ও মাস্ক পরা ২০ থেকে ২২ জনের একটি দল। তারা হলে ঢুকে হলের প্রধান গেট আটকে দেয় এবং শিক্ষার্থীদের কক্ষগুলো বাইরে থেকে সিটকানি লাগিয়ে দেয়। এরপর চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে কয়েকটি কক্ষ তল্লাশি করে।

এরপর শেরে বাংলা এবং বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী মাঠ পেরিয়ে সরাসরি বঙ্গবন্ধু হলের চতুর্থ তলায় প্রবেশ করে তারা। সেখানে ছাত্রলীগ নেতা মুয়ীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, ইরফান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি, সোহেল রানা, আয়াত উল্লাহসহ মোট দশ জনের ওপর ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়।

আহত শিক্ষার্থী সাইমুন ইসলাম জানান, রাতে গণিত বিভাগের মুবাশ্বির রিদমের নেতৃত্বে বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্তসহ আরও ১০ থেকে ১২ জন মুখোশ ও হেলমেটধারীরা হামলা করে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

আরেক আহত মুয়ীদুর রহমান বাকি বলেন, আমাদের ওপর যারা হামলা করেছে তাদের অধিকাংশই বিগত দিনে নানা অপরাধের অভিযোগে অভিযুক্ত। কিন্তু তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এভাবে হামলা চালানোর সাহস পেয়েছে তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, রাতে হামলার বিষয়টি শোনার সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে।

এই বিষয়ে অভিযুক্ত মুবাশ্বির রিদমের মোবাইলফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

বরিশাল বিশ্ববিদ্যালয়

সংশ্লিষ্ট সংবাদ: বরিশাল বিশ্ববিদ্যালয়

৩১ আগস্ট ২০২৬
বিভাগীয় চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে অনশনে ববির শতাধিক শিক্ষার্থী
২৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা
১৬ আগস্ট ২০২৬
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানকে কেন্দ্র করে ববিতে সংঘর্ষ, আহত ২০
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে ২০২৬’ শীর্ষক বিজ্ঞান মেলার নিবন্ধন শুরু
  2. পুনর্নিরীক্ষণে কুমিল্লা বোর্ডে ফল বদলেছে ১,৯৪৪ শিক্ষার্থীর
  3. যুক্তরাষ্ট্রের কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি প্রোগ্রামের আবেদন শুরু
  4. নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘অরেটরস এজ ২.০’ পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাগর
  5. বাকৃবির নতুন উপাচার্য ড. রফিকুল ইসলাম
  6. সিএনজির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে চবির প্রধান ফটকে চাকসুর তালা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x