Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আরও খবর
এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক
ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ ৫
প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি, দ্বিতীয়-নবমে পরীক্ষা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝেই মোদির নতুন ঘোষণা
এসএসসি পরীক্ষা

আজ থেকে এক মাস বন্ধ সব কোচিং সেন্টার, নজরদারি জোরদার

এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
এনটিভি অনলাইন ডেস্ক
০৮:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ০৮:২৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

এসএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত রাখতে আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার রয়েছে।

গত ২৮ জানুয়ারি এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৪ সুষ্ঠু, প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সভায় জানানো হয়, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি-থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহণ কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এমন কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

এ ছাড়া প্রত্যেক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন ট্যাগ অফিসার নিয়োগ প্রদান করা হবে। ট্যাগ অফিসার ট্রেজারি, থানা হেফাজত থেকে কেন্দ্র সচিবসহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সব সেটের প্রশ্ন কেন্দ্রে নিয়ে যাবেন। পরীক্ষা শুরু হওয়ার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট কোড ঘোষণা করা হবে। সে অনুযায়ী কেন্দ্র সচিব, ট্যাগ অফিসার ও পুলিশ কর্মকর্তার স্বাক্ষরে প্রশ্নপত্রের প্যাকেট বিধি অনুযায়ী খুলবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শিক্ষক, ছাত্র ও কর্মচারীদের মোবাইলফোন, মোবাইল ফোনের সুবিধাসহ ঘড়ি, কলম ও পরীক্ষা কেন্দ্রে ব্যবহারের অনুমতিবিহীন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত সুনির্দিষ্ট কোনো তথ্য সরবরাহের প্রয়োজন হলে আন্তঃবোর্ডের সমন্বয়ক, শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ হোসেনের মাধ্যমে গণমাধ্যমে সরবরাহ করা হবে।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, আইনশৃঙ্খলা ও পরীক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

এসএসসি পরীক্ষা প্রশ্নফাঁস
২২ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার্থীদের ক্যালকুলেটর-ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা
২২ এপ্রিল ২০২৬
অতিরিক্ত টাকায়ও মেলেনি প্রবেশপত্র, পরীক্ষা দেওয়া হলো না রোমানের
২১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা : কুমিল্লা বোর্ডে ১ম দিনে অনুপস্থিত ১৪২৫
২১ এপ্রিল ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯
২১ এপ্রিল ২০২৬
এসএসসির প্রথম দিনে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী অনুপস্থিত
২১ এপ্রিল ২০২৬
গত বছরের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি
২১ এপ্রিল ২০২৬
তার চুরি, বিদ্যুৎবিহীন কেন্দ্রে এসএসসি পরীক্ষা
২১ এপ্রিল ২০২৬
কারাগারে বসেই এসএসসি পরীক্ষা
২১ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা শুরু আজ, মানতে হবে যেসব নির্দেশনা
২০ এপ্রিল ২০২৬
প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ভাই-বোন
  2. এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক
  3. কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
  4. বাবার মৃত্যুর শোক নিয়ে পরীক্ষা দেওয়া নোভিদ পেল জিপিএ-৫
  5. পাঁচ শিক্ষার্থীর জন্য ৮ শিক্ষক, তবুও পাস করেনি কেউ
  6. এসএসসিতে জিপিএ-৫ পেলেন মা-ছেলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x