Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২০ জুলাই ২০২৫
আপডেট: ২২:১২, ২০ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২০ জুলাই ২০২৫
আপডেট: ২২:১২, ২০ জুলাই ২০২৫
আরও খবর
রাবিতে অ্যাডহক ভিত্তিতে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ
রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু
ট্রেনের ধাক্কায় ঝরল রাবি শিক্ষার্থীর প্রাণ
বিশ্ব হিজাব দিবসে ছাত্রীদের হিজাব উপহার দিল রাকসু
বিএনপিকে ‘লাল কার্ড’ দেখালেন রাবি শিক্ষার্থীদের একাংশ

রাবি সাংবাদিকতা বিভাগে সেমিস্টার পদ্ধতির মাস্টার্স চালু, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন কোর্স

এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২০ জুলাই ২০২৫
আপডেট: ২২:১২, ২০ জুলাই ২০২৫
এনটিভি অনলাইন ডেস্ক
২২:১০, ২০ জুলাই ২০২৫
আপডেট: ২২:১২, ২০ জুলাই ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে চালু হলো সেমিস্টার পদ্ধতির স্নাতকোত্তর প্রোগ্রাম। একইসঙ্গে নতুন কারিকুলামে যুক্ত হয়েছে সময়োপযোগী একাধিক কোর্স, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা’।

রোববার (২০ জুলাই) সকাল ১১টায় বিভাগের ১২৩ নম্বর শ্রেণিকক্ষে এই নতুন কারিকুলাম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। উপস্থিত ছিলেন মাস্টার্স শিক্ষার্থীরা এবং কারিকুলাম কমিটির সদস্যরা।

সভায় কারিকুলামের বিভিন্ন দিক নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিকুলাম কমিটির আহ্বায়ক, বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান। তিনি জানান, সেমিস্টার পদ্ধতির এই নতুন প্রোগ্রামে শিক্ষার্থীরা তিনটি ভিন্ন কাঠামোর মধ্যে থেকে উপযুক্তটি বেছে নিতে পারবেন—দুই সেমিস্টারের এমএসএস (কোর্সওয়ার্ক), তিন সেমিস্টারের এমএসএস (মিক্সড মোড) এবং চার সেমিস্টারের এমএসএস (থিসিস)।

মশিহুর রহমান বলেন, ‘নতুন কারিকুলামে আমরা যুগের চাহিদা অনুযায়ী কোর্স অন্তর্ভুক্ত করেছি। “সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা” কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শিখবে কিভাবে এআই সংবাদ সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপনায় পরিবর্তন আনছে।’ এছাড়াও মিডিয়ার ডিজিটাল রূপান্তর এবং ট্রান্সমিডিয়া স্টোরিটেলিংয়ের মতো বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সভায় বক্তব্য দেন বিভাগের শিক্ষক ও পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে। তিনি বলেন, ‘গবেষণার ওপর এবার বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উচিত এই সুযোগ কাজে লাগিয়ে জ্ঞানের গভীরে যাওয়া।’

পরিচিতি সভায় শিক্ষার্থীরা নতুন পাঠক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কারিকুলাম কমিটির সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের উত্তর দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন কারিকুলাম কমিটির সদস্য অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ। ছুটিতে থাকায় উপস্থিত ছিলেন না কমিটির অন্যতম সদস্য সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, ‘কারিকুলাম কমিটির সদস্যরা খুব অল্প সময়ে অসাধারণ একটি কাজ করেছেন। শিক্ষার্থীদের উপযোগী করে গড়ে তুলতে এই পাঠক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ মাস্টার্স
০৪ সেপ্টেম্বর ২০২৫
ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা রাবির সেই ছাত্রদলনেতা বহিষ্কার
০৪ সেপ্টেম্বর ২০২৫
বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো রাবি শিক্ষার্থীর
৩১ আগস্ট ২০২৫
৪ ঘণ্টা পর রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু
২৭ আগস্ট ২০২৫
রাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা, মহাষষ্ঠীতে ভোট ঘিরে ক্ষোভ
১৬ আগস্ট ২০২৫
রাবি অধ্যাপকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ
১৪ আগস্ট ২০২৫
রাবিতে পোষ্য কোটাসহ বিভিন্ন দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট
০৩ আগস্ট ২০২৫
রাবির শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ
২৮ জুলাই ২০২৫
৩৫ বছর পর রাকসু নির্বাচন, তারিখ ঘোষণা
০৬ জুলাই ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২১ জুন ২০২৫
রাবির ছাত্র হলে নারীকে নিয়ে অবস্থান, শিক্ষার্থীর সিট বাতিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাবি ছাত্রীকে নির্যাতনের অভিযোগে সেই শিক্ষার্থীর সনদ স্থগিত
  2. এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
  3. নরসিংদীতে ধর্ষণের বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ
  4. মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের সময়সীমা বাড়ল
  5. শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তাকে প্রভাষক পদে পদায়ন
  6. রাবিতে প্রথম ‘ইনকিউবেশন হাব’ চালু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x