Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
আরও খবর
রাজধানীর ‎মিরপুরে পানির পাম্প স্থাপনের দাবিতে মানববন্ধন
২৭তম বিসিএসে আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে দেশসেরা বাচ্চু রহমান
কুয়াকাটা-ঢাকা মহাসড়কে ৩০ কিলোমিটার মানববন্ধন
৩ মেয়ে ও মা হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

শিক্ষা ক্যাডার ও নিবন্ধন পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
রোহান চিশতী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ০৪:০০, ০১ সেপ্টেম্বর ২০২৫
রোববার সকালে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। ছবি : এনটিভি অনলাইন

বিসিএস শিক্ষা ক্যাডার এবং স্কুল-কলেজ নিবন্ধন পরীক্ষায় নিজেদের বিভাগকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও জনবল নিয়োগেরও দাবি জানান তারা।

গতকাল রোববার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চির উন্নত মম শির স্মৃতিস্তম্ভের সামনে তারা এই মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীদের দাবিসমূহ বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য ৬৭ জন শিক্ষার্থীর গণস্বাক্ষরিত অনুলিপি এবং স্মারকলিপি উপাচার্য ও বিভাগীয় প্রধানের কাছে জমা দেওয়া হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ জাতীয় উন্নয়ন ও স্থানীয় প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই বিভাগের শিক্ষার্থীরা বিসিএস শিক্ষা ক্যাডার ও স্কুল-কলেজ নিবন্ধন পরীক্ষায় অন্তর্ভুক্ত না হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, পঠিত বিষয়সমূহ বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও তারা বিভিন্ন সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ বলেন, শিক্ষার্থীদের স্বার্থ তার কাছে সবার আগে। তিনি জানান, ইতোমধ্যে পিএসসির সঙ্গে কথা বলে তিনি সাবজেক্ট কোড সংগ্রহ করেছেন। দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি, পিএসসি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে। 

সাদিক হাসান আরও বলেন, আজ রাতেই আমি এ বিষয়ে চিঠি প্রস্তুত করছি। পাশাপাশি বিভাগে শিক্ষক ও জনবল বৃদ্ধির জন্যও পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের দাবির বিষয়ে বলেন, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব এবং যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করব।

উল্লেখ্য, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ দীর্ঘদিন ধরে নগরায়ণ, স্থানীয় শাসন, অবকাঠামো ও নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা প্রদান করে আসছে। কিন্তু সরকারি চাকরি ও পরীক্ষাগুলোতে এ বিভাগের অন্তর্ভুক্ত না হওয়ায় শিক্ষার্থীরা সমমানের অন্যান্য বিভাগের তুলনায় বৈষম্যের শিকার হচ্ছেন।

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বিসিএস মানববন্ধন

সংশ্লিষ্ট সংবাদ: কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

২৩ নভেম্বর ২০২৫
পদ শূন্য হওয়ার আগেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের সুপারিশ
০৩ আগস্ট ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু আজ
১৭ ডিসেম্বর ২০২১
নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষিকার নিরাপত্তায় বাসায় আনসার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি : চার শিক্ষককে শোকজ
  2. জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষার তারিখ পরিবর্তন
  3. আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা এগিয়ে আনার তথ্য জানালেন শিক্ষামন্ত্রী
  4. ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, শিক্ষামন্ত্রীর আশ্বাস
  5. এইচএসসি পদার্থবিজ্ঞানের প্রশ্ন নিয়ে যা বললেন রাবির সাবেক উপাচার্য
  6. এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x