Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৩০, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩২, ১৪ ডিসেম্বর ২০২৫
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৩০, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩২, ১৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
জাবির সেরা ৯০ মেধাবী পেলেন ডিনস সম্মাননা
সাভারে আবাসিক ভবনে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪
জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে আটক শিক্ষার্থী

জাবি প্রশাসনিক ভবনে জাকসু জিএসের তালা

আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৩০, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩২, ১৪ ডিসেম্বর ২০২৫
আকিব সুলতান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৭:৩০, ১৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৭:৩২, ১৪ ডিসেম্বর ২০২৫
জাবি প্রশাসনিক ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন জিএস মাজহারুল ইসলামসহ কয়েকজন সদস্য ও কিছু শিক্ষার্থী। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার (প্রশাসনিক) ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামসহ কয়েকজন সদস্য ও কিছু শিক্ষার্থী।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, এটা আসলে খুবই বিব্রতকর। আগামীকাল নতুন হলগুলোতে গ্যাস সংযোগের উদ্বোধন হবে। অফিস কার্যক্রম, ফাইল মুভমেন্ট, আর্থিক লেনদেন সবকিছুই এর সঙ্গে যুক্ত। সামনে ভর্তি পরীক্ষা রয়েছে। পাশাপাশি শিক্ষকদের বিচারিক প্রক্রিয়াও চলমান। সব মিলিয়ে পুরো কার্যক্রমেই এর প্রভাব পড়বে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আব্দুর রব বলেন, প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে, এটা আমি রাতে বাসায় ফিরে জানতে পারি। বিষয়টি নিয়ে আগে কিছুই জানা ছিল না। সামনে বিজয় দিবসের অনুষ্ঠান রয়েছে। ১৫ ডিসেম্বর অফিস খোলা না থাকলে তো আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

এদিকে শহীদ বুদ্ধীজীবী দিবস ও বিজয় দিবসের আগে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ সময়ে প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম ব্যহত হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড শহীদ বুদ্ধীজীবী দিবস ও বিজয় দিবস যথাযথভাবে পালনের পরিবেশ নষ্ট করছে।

প্রশাসনিক ভবনে তালা দেওয়ার বিষয়ে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে শুক্রবার বিকেলে আমরা প্রতিবাদ মিছিল করি। মিছিল শেষে সাধারণ শিক্ষার্থী ও জাকসুর কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদদাতা শিক্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিই। জাকসুর বেশিরভাগ সদস্যের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধীজীবী দিবসের আয়োজন বিঘ্নিত হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাকসু ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ মর্যাদায় দিবস দুটি পালন করবে। প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকায় অনুষ্ঠান আয়োজন ব্যহত হওয়ার কোনো কারণ নেই।

তবে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন জাকসুর সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু। তিনি বলেন, ঢাকায় থাকার সময় জানতে পারি, ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি কর্মসূচি রয়েছে। পরে জাকসুর পক্ষ থেকে আমি সংহতি জানাই। সন্ধ্যায় এক সাংবাদিকের প্রশ্নের মাধ্যমে জানতে পারি যে রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হয়েছে। কে বা কারা তালা দিয়েছে, সে বিষয়ে আমাকে কেউ অবগত করেনি।

ভিপি আরও বলেন, আমি জাকসুর ভিপি হয়েও যদি না জানি, তাহলে এটা জাকসুর সিদ্ধান্ত বলা যায় না। জাকসুর পক্ষ থেকে কোনো কর্মসূচি হলে সব সদস্যেরই তা জানা উচিত। দুই–তিনজন সদস্য গিয়ে তালা দেওয়ার পর জাকসুর নাম ব্যবহার করলে সেটি জাকসুকে ছোট করা হয়।

জাবি তালা ভিপি

সংশ্লিষ্ট সংবাদ: জাবি

২৮ জানুয়ারি ২০২৬
সাভারে আবাসিক ভবনে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪
২৯ ডিসেম্বর ২০২৫
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে আটক শিক্ষার্থী
২২ ডিসেম্বর ২০২৫
জাবি ভর্তি পরীক্ষায় অসদুপায়ের দায়ে ঢাবি শিক্ষার্থীসহ আটক ৪
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
  2. কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  3. হাবিপ্রবিতে স্নাতক ভর্তি : প্রথম মেধাতালিকা প্রকাশ আগামীকাল
  4. কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানগামী যাত্রীদের জন্য এয়ার প্রিমিয়ার ‘ফ্রি টিকিট’ ক্যাম্পেইন
  5. ১৩৫৯৯ শূন্যপদে নিয়োগ পরীক্ষার আবেদন শুরু আজ
  6. জাবির সেরা ৯০ মেধাবী পেলেন ডিনস সম্মাননা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x