Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৪, ০৪ জুলাই ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৪, ০৪ জুলাই ২০২৬
আরও খবর
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : আশেক মাহমুদ কেন্দ্রের কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
এআই দিয়ে এইচএসসির অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষার্থী-সহযোগীকে জরিমানা
অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৪, ০৪ জুলাই ২০২৬
নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)
২১:৪০, ০৪ জুলাই ২০২৬
আপডেট: ২১:৪৪, ০৪ জুলাই ২০২৬
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ। ছবি : এনটিভি

জামালপুরে চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় বড় ধরনের প্রশ্নপত্র বিভ্রাট ঘটেছে। নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে আসা সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত ২০২৫ সালের পুরোনো সিলেবাসভিত্তিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। আজ শনিবার (৪ জুলাই) সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। বিষয়টি পরীক্ষা শেষ হওয়ার পর জানাজানি হলে ভুক্তভোগী পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিলা জামালি নামের এক ভুক্তভোগী পরীক্ষার্থী বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর প্রশ্নপত্র ভালোভাবে দেখে বুঝতে পারি যে, ওপরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী লেখা রয়েছে। অর্থাৎ এটি আমাদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র ছিল না। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সমাধানের আশ্বাস দেয়। তিনি আক্ষেপ করে বলেন, দীর্ঘ দুই বছর ধরে এই তিন ঘণ্টার পরীক্ষার জন্য কঠোর প্রস্তুতি নিয়েছি। কর্তৃপক্ষের একটি অবহেলা বা ভুলের কারণে আমার জিপিএ-৫ বা এ-প্লাস নষ্ট হবে না, এর নিশ্চয়তা এখন কে দেবে?

একই ধরনের দুশ্চিন্তা প্রকাশ করে আরেক পরীক্ষার্থী নুসরাত জাহান বলেন, সারা দেশের নিয়মিত পরীক্ষার্থীরা এক প্রশ্নপত্রে পরীক্ষা দিল, অথচ আমরা ১০০ জন অন্য প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন পরীক্ষা কেমন হয়েছে সেটি বড় বিষয় নয়; আমরা সঠিকভাবে পাস করব কি না, কিংবা পাস করলেও কাঙ্ক্ষিত জিপিএ-৫ পাব কি না, তা নিয়ে চরম মানসিক দুশ্চিন্তায় আছি।

প্রশ্নপত্র বিভ্রাটের এই গুরুতর অভিযোগের বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর শওকত আলম মীর জানান, তাদের কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন এবং সব মিলিয়ে কেন্দ্রটিতে নয় শতাধিক পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র মূলত ২০টি করে একটি বান্ডেলে আসে এবং ৪২০২ নম্বর কক্ষের জন্য পাঁচটি বান্ডেল খোলা হয়েছিল। প্রতিটি বান্ডেলের গায়ে ‘২০২৬ সালের প্রশ্নপত্র’ লেখা থাকলেও ভেতরে মূলত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র ছিল, যা অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত। পরীক্ষা শুরুর আগে সিলগালা করা বান্ডেলের ভেতরের প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই করার সুযোগ না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেগুলো পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন এবং পরীক্ষা শেষে বিষয়টি সবার নজরে আসে। তিনি আরও জানান, ঘটনাটি জানার পরপরই শিক্ষা বোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে। বোর্ড থেকে ওই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র সম্পূর্ণ আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের উত্তরপত্রগুলো ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী অত্যন্ত নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে বলে বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

এইচএসসি এইচএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষা প্রশ্নপত্র ভুল

সংশ্লিষ্ট সংবাদ: এইচএসসি

০৫ জুলাই ২০২৬
ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : আশেক মাহমুদ কেন্দ্রের কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
০৪ জুলাই ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭
০২ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার শিক্ষার্থী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৫৩৯ তালিকা যাচাইয়ের নির্দেশ
  2. র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১২ শিক্ষার্থী বহিষ্কার
  3. ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা : আশেক মাহমুদ কেন্দ্রের কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
  4. জামালপুরে ভুল প্রশ্নপত্রে ১০০ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা
  5. এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার, বহিষ্কার ১৭
  6. শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন ১৫ শিক্ষার্থী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x