Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ভর্তি ও পরীক্ষা
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০০, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০০, ১৩ জুলাই ২০২৬
আরও খবর
দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
ছুটির দিনে আজ যেমন থাকতে পারে ঢাকার আবহাওয়া
সকালের মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে : আন্তঃশিক্ষা বোর্ড

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০০, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২২:৫৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ২৩:০০, ১৩ জুলাই ২০২৬

দুর্যোগ কবলিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তারা বলেছে, অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বাকি শিক্ষা বোর্ডগুলোর অধিকাংশ পরীক্ষাকেন্দ্র পরীক্ষা গ্রহণের উপযোগী। তাই চট্টগ্রাম ছাড়া অন্য শিক্ষাবোর্ডে পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা স্পষ্ট করেছে। তারা বলেছে, পরীক্ষার্থীদের শিক্ষাজীবন সচল রাখা, যথাসময়ে ফলাফল প্রকাশ, শিক্ষাবর্ষের ক্যালেন্ডার ঠিক রাখা এবং উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের শিক্ষাজীবন ও সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার যাতে ব্যাহত না হয়, সেই চিন্তা থেকেই সরকার পরীক্ষা সচল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

পরীক্ষা বারবার স্থগিত করা হলে ফলাফল প্রকাশ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পিছিয়ে পড়বে। এ ছাড়া অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থার কারণে একটি অঞ্চলের সংকটের জন্য দেশের সব বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, দেশের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ বিদ্যমান আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রত্যাশিতভাবে আজ সোমবার সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে সাময়িক ভোগান্তি হলেও স্থানীয় প্রশাসন, কেন্দ্র কর্তৃপক্ষ ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছে।

তবে সরকারের কাছে শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয় প্রশাসনের সুপারিশে শুধু ওই বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। একইভাবে, দেশের অন্য কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিতের প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৈরী আবহাওয়ার বিষয়টি বিবেচনা করে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড।

এইচএসসি এইচএসসি ও সমমান পরীক্ষা শিক্ষা বোর্ড আবহাওয়া বৃষ্টি
১৫ জুলাই ২০২৬
চট্টগ্রাম ছাড়া সকল বোর্ডের কেন্দ্রগুলো এইচএসসির জন্য উপযোগী : মাহদী আমিন
১৫ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন মাহদী আমিন
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারাদিন রাজধানীতে যা যা ঘটলো
১৪ জুলাই ২০২৬
সরকারি মহিলা কলেজ ছাড়া কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়নি : কুমিল্লা বোর্ড
১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে সড়ক-রেল অবরোধ
১৪ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি : চার শিক্ষককে শোকজ
১৪ জুলাই ২০২৬
চাঁদপুরে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
১৩ জুলাই ২০২৬
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে
১৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর ফোনে জলাবদ্ধ এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিবর্তন
১২ জুলাই ২০২৬
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রশাসনের অনুমতি ছাড়াই কুবিতে আসছেন মুফতি ফয়জুল করীম
  2. একসঙ্গে জন্ম, একসঙ্গেই সাফল্য, ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ ভাই-বোন
  3. ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫
  4. বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
  5. মেস থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  6. চাকসুর চাকরি মেলায় ৫ হাজার শিক্ষার্থীর সিভি জমা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x