Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
যে কারণে রোজার পরে এসএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় রওনক, চালান না ফেসবুক
এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন

১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, পাস মাত্র ১ জন

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:২৫, ১১ আগস্ট ২০২৬
ঝালকাঠির রাজাপুর উপজেলার এসজিএস সেকেন্ডারি বিদ্যালয়। ছবি : এনটিভি অনলাইন

ঝালকাঠির রাজাপুর উপজেলার এসজিএস সেকেন্ডারি বিদ্যালয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন। অথচ প্রতিষ্ঠানটিতে ১৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ১৩ জন শিক্ষক ছাড়াও ক্লার্ক ও পিয়নসহ চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন আরও পাঁচজন। ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিপরীতে এমন ফলাফলে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টির শিক্ষার মান ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কাগজ-কলমে শতাধিক শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবে নিয়মিত শ্রেণিকক্ষে মাত্র পাঁচ-ছয়জনের বেশি উপস্থিত থাকে না। এমনকি ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে না রেখে মাঠে ফুটবল খেলতে কিংবা বাইরে গল্প করতে দেখা যায়। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয় বলেও দাবি স্থানীয়দের। এর আগে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায়ও ছয়জন অংশ নিয়ে মাত্র তিনজন পাস করেছিল।

বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক রহিমা আক্তার বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে চান না এবং আতঙ্কের মধ্যে ক্লাস নিতে হয়। শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত না থাকার কারণেই ফলাফল খারাপ হয়েছে। 

তবে ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মাঠে থাকা কিংবা নির্ধারিত সময়ের আগে ছুটির বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

এ বিষয়ে ঝালকাঠির জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু ছাঈদ বলেন, ঢাকার বাইরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তবে কী কারণে এমন ফল বিপর্যয় ঘটেছে তা দ্রুতই খোঁজ নিয়ে দেখা হবে।

এসএসসি এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ
১০ আগস্ট ২০২৬
বরিশাল বিভাগে এসএসসির ফলাফলে শীর্ষে পিরোজপুর
১০ আগস্ট ২০২৬
ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৭০০ জন
১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষায় ৬৬৯ প্রতিষ্ঠানে শতভাগ পাস
১০ আগস্ট ২০২৬
দিনাজপুর বোর্ডে পাসের হার কমল ৯ শতাংশ
১০ আগস্ট ২০২৬
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ
১০ আগস্ট ২০২৬
পাসের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা
১০ আগস্ট ২০২৬
কুমিল্লায় ২৪ বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী পাস
১০ আগস্ট ২০২৬
দেশের ৩১২ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি
১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে
১০ আগস্ট ২০২৬
কুমিল্লায় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৪ বছরে সন্ধান নেই ইবি শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের
  2. শেষ হলো এ কে স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা
  3. বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা
  4. রাজধানীর এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা
  5. গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবির ৬২ গবেষককে সম্মাননা প্রদান
  6. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x