শেষ হলো হলিক্রস গার্লস হাইস্কুলের সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ
হলিক্রস গার্লস হাইস্কুলের তিন দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের শেষদিনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইঙ্গলেট।
হলিক্রস গার্লস হাইস্কুলের তিন দিনব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইঙ্গলেট।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

এনটিভি অনলাইন ডেস্ক