Skip to main content
NTV Online
Dektop Mobile

নির্বাচন

নির্বাচন
  • অ ফ A
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • নির্বাচন
  • ইউপি নির্বাচন
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৩৫, ২১ জুন ২০২১
আপডেট: ১০:৪৩, ২১ জুন ২০২১
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৩৫, ২১ জুন ২০২১
আপডেট: ১০:৪৩, ২১ জুন ২০২১
আরও খবর
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, নেতানিয়াহুর বড় পরীক্ষা
বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
ফিলিস্তিনে ২০ বছর পর নির্বাচনের ঘোষণা মাহমুদ আব্বাসের
রামগতিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ইউপি নির্বাচনের সময় জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লক্ষ্মীপুরে চলছে ভোট, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৩৫, ২১ জুন ২০২১
আপডেট: ১০:৪৩, ২১ জুন ২০২১
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১০:৩৫, ২১ জুন ২০২১
আপডেট: ১০:৪৩, ২১ জুন ২০২১
লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও রামগতি-কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি : এনটিভি

লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন ও রামগতি-কমলনগর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ইভিএম পদ্ধতিতে আজ সোমবার সকাল ৮টা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।

শাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুমচর আসাদ অ্যাকাডেমি কেন্দ্রসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেকটা উৎসবের আমেজ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কয়েকটি কেন্দ্র পরিদর্শন শেষে নৌকার প্রার্থী অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ভোটের পরিবেশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ভোটারদের স্বতস্ফূর্ত অংশগ্রহণের কথা তুলে ধরে বলেন, কেন্দ্রে ভোটারদের উপস্থিতিতেই প্রমাণিত হচ্ছে যে, সুষ্ঠু ভোট হচ্ছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ভ্রাতৃপ্রতিম আচরণের মধ্যদিয়ে ভোট চলছে। শেখ হাসিনার সরকারের উন্নয়নে ও নিজেকে তৃণমূলের একজন কর্মী হিসেবে বিপুল ভোটে নৌকার জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনে ইভিএম পদ্ধতিতে আর রামগতি ও কমলনগরের ছয় ইউপিতে ব্যালটে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। সংসদীয় আসনে এমপি পদে নৌকা প্রতীক নিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন ও লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য শেখ ফায়েজ উল্লাহ শিপন লড়ছেন।

এ আসনে ১৩৬টি ভোটকেন্দ্রে চার লাখ দুই হাজার ৯৬৩ ভোটার রয়েছেন। ৯৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ধরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে নির্বাচনি এলাকায়।

অপরদিকে, রামগতি ও কমলনগরের ছয়টি ইউপিতে চেয়ারম্যান পদে ৪০ জন প্রার্থী, নারী সদস্য পদে ৮৩ জন ও সদস্য পদে ২৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট এক লাখ ২৩ হাজার ২৩১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

লক্ষ্মীপুর নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপনির্বাচন

সংশ্লিষ্ট সংবাদ: লক্ষ্মীপুর

১১ জুলাই ২০২৬
বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
০৮ জুলাই ২০২৬
রামগতিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
০৫ জুলাই ২০২৬
সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে : পানিসম্পদ মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল
  2. নারী আসনে বিএনপি ও স্বতন্ত্র জোটের সবার মনোনয়নপত্র বৈধ
  3. ২২ হাজার ভোট পেয়েও জামানত হারালেন ডা. মণীষা
  4. লক্ষ্মীপুরে ৪ আসনেই ধানের শীষের বিজয়
  5. ভোট পুনর্গণনার দাবিতে পাবনা-৩ ও ৪ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও
  6. কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির ফজলুর রহমান জয়ী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x