ঢাকায় নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘প্রডাক্ট এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।
পদের নাম
প্রডাক্ট এক্সিকিউটিভ-পিএমডি।
যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এমবিএ পাস প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে সাধারণ দক্ষতা ও মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
কর্মস্থল
ঢাকা।
বেতন-ভাতা
বেতন আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীদের বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৯।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক