নিয়োগ দেবে ব্লাস্ট, বেতন ৩৪ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। প্রতিষ্ঠানটিতে স্টাফ ল’ইয়ার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
স্টাফ ল’ইয়ার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি/এলএলএম পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাইকোর্ট এনরোলমেন্ট থাকতে হবে। এছাড়াও কমপক্ষে দুই বছর আদালতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এনজিও সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে পাবলিক ইন্টারেস্ট নিয়ে অ্যাডভোকেসি করার সক্ষমতা থাকতে হবে। সাংগঠনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
৩৪,৮৬০/-টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২৯ মার্চ, ২০২২।
সূত্র : বিডিজবস।

চাকরি চাই ডেস্ক