সিনিয়র অফিসার পদে নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড। মোবাইল ভিত্তিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানটি সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
সিনিয়র অফিসার।
পদসংখ্যা
০১টি।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
অ্যাকাউন্টিংয়ে বিবিএস/বিবিএ ডিগ্রিধারী হতে হবে। ভ্যাট রিটার্ন প্রস্তুতকরণ, সমন্বয় এবং ভ্যাট পরিপালন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা। কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩১ মে ২০২৬।

চাকরি চাই ডেস্ক