নিয়োগ দেবে যুব উন্নয়ন ইনস্টিটিউট, শিক্ষাগত যোগ্যতা ছাড়াই আবেদনের সুযোগ
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, চলবে ১২ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের সংখ্যা
৭ পদে ২১ জন।
চাকরির ধরন
অস্থায়ী
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
কর্মস্থল
ঢাকা (সাভার)।
বয়স
২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ১৮-৬০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা সরাসরি ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়―‘রেজিস্ট্রার, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকা।’
আবেদনের সময়সীমা
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবর, ২০২৬ ইং তারিখ বিকেল ৩টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
* বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাকরি চাই ডেস্ক