‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৭ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
বিভাগের নাম
ক্যাটাগরি ম্যানেজমেন্ট
পদের নাম
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। দুই বছরের অভিজ্ঞতার কথা বলো হলেও ফ্রেশার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় ধরনের প্রার্থীই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
বেতন
আলোচনা সাপেক্ষে।
বয়স
২২ - ৩০ বছর।
কর্মস্থল
যে কোনো স্থান।
আবেদন প্রক্রিয়া
আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।

চাকরি চাই ডেস্ক