স্নাতক পাসে নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ‘ক্রেডিট ইনচার্জ/ক্রেডিট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
পদের নাম
ক্রেডিট ইনচার্জ/ক্রেডিট অফিসার
পদসংখ্যা
নির্ধারিত নয়।
চাকরির ধরন
বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়)।
শিক্ষাগত যোগ্যতা
স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ৮-১৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
আলোচনা সাপেক্ষে।
বয়সসীমা
নির্ধারিত নয়।
কর্মস্থল
যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
১১ আগস্ট ২০২৬;

চাকরি চাই ডেস্ক