Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • আরব দুনিয়া
ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:২০, ১০ ফেব্রুয়ারি ২০২১
ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:২০, ১০ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
ওমরাহ ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়ার নির্দেশ
সৌদিতে প্রবাসী সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী
স্বাধীনতা দিবস উপলক্ষে রিয়াদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ইরান যুদ্ধে জড়াল হুথিরা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য হরমুজ প্রণালি বন্ধ : ইরান

কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টরের সঙ্গে জাবেদ পাটোয়ারীর বৈঠক

ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:২০, ১০ ফেব্রুয়ারি ২০২১
ফারুক আহমেদ চান, সৌদি আরব
২৩:১৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২৩:২০, ১০ ফেব্রুয়ারি ২০২১
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমরের সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক করেছেন। ছবি : এনটিভি

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমরের সঙ্গে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ বুধবার বৈঠক করেছেন। এ সময় রাষ্ট্রদূত বিভিন্ন বিষয় নিয়ে রেক্টরের সঙ্গে আলোচনা করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রিয়াদের বৃহৎ এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বৃদ্ধি করার অনুরোধ জানান। এ ছাড়া দুই দেশের শিক্ষকদের মধ্যে দ্বিপাক্ষিক যোগাযোগ ও যৌথ গবেষণার প্রস্তাব দেন। এ পরিপ্রেক্ষিতে রেক্টর কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে পাঁচ শতাংশ কোটা বিদেশি ছাত্রদের জন্য সংরক্ষিত রয়েছে জানিয়ে বাংলাদেশি মেধাবী ছাত্রদের আবেদন করার পরামর্শ দেন।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তীব্র প্রতিযোগিতা হয়ে থাকে। ফলে মেধাবী ও ইংরেজিতে দক্ষতা থাকলে ভর্তির সুযোগ বৃদ্ধি পায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক যারা গবেষণায় জড়িত রয়েছেন তাঁদের নিয়ে গবেষক গ্রুপ রয়েছে, যাদের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের শিক্ষকদের গবেষণার সুযোগ রয়েছে বলে জানান।

রেক্টর বাদরান আল ওমর জানান, এ বিশ্ববিদ্যালয়ে যেকোনো দেশের মেধাবী শিক্ষকদের জন্য সব সময়ই চাকরির সুযোগ রয়েছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশ এ বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে উল্লেখ করে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন নিয়ে একটি সেমিনার আয়োজন করার অনুরোধ জানান। রাষ্ট্রদূত করোনা মহামারি পরিস্থিতি সৌদি আরবে স্বাভাবিক হলে এ সেমিনার আয়োজনের অনুরোধ জানালে রেক্টর একে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের রেক্টর অধ্যাপক বাদরান আল ওমর জানান, বাংলাদেশি প্রায় ৩৫ জন শিক্ষার্থী বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এবং সবাই খুব ভালো ফলাফল করছে।

এ সময় রেক্টর সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করে বলেন, বাংলাদেশি অভিবাসীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সবাই অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে সৌদি আরবে কাজ করছেন।

রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৪টি অনুষদ রয়েছে, যার অধীনে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে যার মধ্যে ৯০টি দেশের প্রায় ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি  ৩৫ জন শিক্ষার্থীর পাশাপাশি ১৮ জন বাংলাদেশি শিক্ষকও বিভিন্ন বিভাগে সুনামের সঙ্গে কাজ করছেন। কয়েকজন বাংলাদেশি শিক্ষক বিভিন্ন বিষয়ে গবেষণা ও উদ্ভাবনের জন্য পুরস্কারও পেয়েছেন।

এ সময় কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ড. আবদুল্লাহ আল সালমান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া রিয়াদ দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ হুমায়ূন কবির ও প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত
  1. ফেসবুক স্ট্যাটাসই সত্যি হলো, সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু
  2. ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
  3. মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  4. প্রিতম-জেফার-পূজা-তমাকে ঘিরে মালয়েশিয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা
  5. কুয়ালালামপুরে মা দিবসের অনুষ্ঠানে মুগ্ধ তানহা তাসনিয়া
  6. সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x