Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
  • এশিয়া
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৩:১৭, ৩০ জুন ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৩:১৭, ৩০ জুন ২০২১
আরও খবর
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
হজ যাত্রীদের সেবায় সংস্কার আনছে সৌদি আরব
দেশে ফিরেছেন ১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজি

সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তার আহ্বান বাংলাদেশের

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৩:১৭, ৩০ জুন ২০২১
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৩:১০, ৩০ জুন ২০২১
আপডেট: ১৩:১৭, ৩০ জুন ২০২১

 

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তায় সহায়তা চেয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রাষ্ট্রদূত গতকাল মঙ্গলবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের গভর্নর প্রিন্স সউদ বিন নায়েফ আল সউদের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ সহায়তা কামনা করেন।

সৌদি আরবে কর্মরত নারী গৃহকর্মীদের অনেকে বিভিন্ন কারণে গৃহকর্তার বাসা থেকে পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নেন। রাষ্ট্রদূত পালিয়ে আসা গৃহকর্মীদের ডিপোর্টেশন সেন্টার অথবা সেইফ হাউজে জায়গা প্রদানে পুলিশের সহায়তা কামনা করেন। গভর্নর এ বিষয়ে যথাযথ সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের হাসপাতালের মর্গে যেসব অবৈধ অভিবাসীর মৃতদেহ সংরক্ষিত রয়েছে তার ফি মওকুফের অনুরোধ জানান। এসব অবৈধ অভিবাসীর মৃতদেহ দেশে পাঠানোর জন্য দূতাবাসের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও হাসপাতালের ফি’র জন্য মরদেহ দেশে পাঠানো অথবা সৌদি আরবে দাফনের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়।

রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী বলেন, করোনাকালে অনেক শ্রমিক সৌদি আরবে চাকুরিচ্যুত হয়ে অবৈধ হয়ে পড়েছে। এসব অবৈধ অভিবাসী দেশে ফিরে যাওয়ার জন্য ফাইনাল এক্সিটের আবেদন করেছেন। কিন্তু, তাঁদের ফাইনাল এক্সিট প্রদান ধীর গতিতে সম্পন্ন হওয়ায় তাঁরা দেশে যেতে পারছে না। এ অবস্থায় তাঁদের জন্য সৌদি আরব থাকা কঠিন হয়ে পড়েছে। রাষ্ট্রদূত অবৈধ অভিবাসীদের দেশে ফিরে যাওয়ার বিষয়টি দ্রুত সম্পন্ন করতে গভর্নরকে অনুরোধ করেন।
রাষ্ট্রদূত সম্প্রতি একজন বাংলাদেশিকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া এবং দেশে ফেরত পাঠানোর জন্য গভর্নরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত পূর্বাঞ্চলীয় প্রদেশের বিভিন্ন জেলে প্রায় ২৪৫ জন বাংলাদেশি বন্দি রয়েছে উল্লেখ করে তাঁদের মধ্যে কেউ ক্ষমার যোগ্য হলে তাঁকে ক্ষমা প্রদান করার জন্য গভর্নরকে অনুরোধ করেন।
এ ছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে অবস্থিত বাংলাদেশ কমিউনিটির স্কুলের স্থায়ী ভবন নির্মাণে জমি ক্রয়ের ব্যাপারে রাষ্ট্রদূত গভর্নরের সহায়তা কামনা করেন। তিনি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে পর্যটন বৃদ্ধিরও আহবান জানান।

এর আগে জাভেদ পাটোয়ারী গতকাল সকালে পূর্বাঞ্চলীয় দাম্মামের পুলিশপ্রধান মেজর জেনারেল আবদুল্লাহ বিন মোহাম্মদ আল কুরাইশের সঙ্গেও বৈঠক করেন। তিনি এ অঞ্চলে বসবাসরত বাংলাদেশি গৃহর্কমীদের যেকোনো বিপদে সহায়তা করার অনুরোধ জানান। পুলিশপ্রধান সহায়তার আশ্বাস দেন ও বাংলাদেশি অভিবাসীদের প্রশংসা করেন।

এ ছাড়া রাষ্ট্রদূত দাম্মামের দাহরানে অবস্থিত কিং ফাহাদ পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. মুহাম্মাদ আল সাজ্ঞাফের সঙ্গে বৈঠক করেন। এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি ও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধির প্রস্তাব করেন। সৌদির ভিশন ২০৩০ ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে একটি আধুনিক শিক্ষিত জাতি গঠনে যৌথ গবেষণার প্রস্তাব দেন রাষ্ট্রদূত।

এর আগে গত দুদিন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী দাম্মামে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এ সময় দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মুর্তজা জুলকার নাঈন নোমান ও  কাউন্সেলর হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন।

সৌদি আরব

সংশ্লিষ্ট সংবাদ: সৌদি আরব

০২ জুন ২০২৬
৮০ ভাষায় ১৯ লাখ কোরআন পাচ্ছেন হাজিরা
০২ জুন ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
০১ জুন ২০২৬
হজ যাত্রীদের সেবায় সংস্কার আনছে সৌদি আরব
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফেসবুক স্ট্যাটাসই সত্যি হলো, সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু
  2. ঈদের নামাজে যাওয়ার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
  3. মালয়েশিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত
  4. প্রিতম-জেফার-পূজা-তমাকে ঘিরে মালয়েশিয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা
  5. কুয়ালালামপুরে মা দিবসের অনুষ্ঠানে মুগ্ধ তানহা তাসনিয়া
  6. কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x