Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • যুক্তরাষ্ট্র
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৮, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৮, ২২ জুলাই ২০২৬
আরও খবর
সৌদি আরব থেকে ফেরা হলো না রাসেলের
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

সৌদির সঙ্গে পরমাণু চুক্তি করছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের অনুমোদন

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৮, ২২ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:০৫, ২২ জুলাই ২০২৬
আপডেট: ১৩:০৮, ২২ জুলাই ২০২৬
২০২৫ সালের ১৮ নভেম্বর হোয়াইট হাউসের সাউথ লনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিবাদন জানাচ্ছেন। ছবি: এএফপির।

সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি আজ বুধবারই (২২ জুলাই) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। প্রায় ৩০ বছরের জন্য কার্যকর হতে যাওয়া এই চুক্তির আওতায় সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি উন্নয়নে মার্কিন কোম্পানিগুলোও অংশ নেবে। খবর দ্যা গার্ডিয়ানের। 

পরিকল্পনা অনুযায়ী, যৌথ মার্কিন-সৌদি সমীক্ষার ভিত্তিতে সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগ তৈরি হতে পারে।

তবে এই চুক্তি কার্যকর হওয়ার আগে এটি মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপন করা হবে। সেখানে আইনপ্রণেতাদের একটি অংশের আপত্তির মুখে পড়তে পারে। তাদের আশঙ্কা, সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও বিস্তার আরও বাড়তে পারে।

সৌদি আরব আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সদস্য হলেও, প্রতিবেদনে বলা হয়েছে যে এই চুক্তিতে সংস্থাটির ‘অ্যাডিশনাল প্রটোকল’ অন্তর্ভুক্ত করা হয়নি। এই প্রটোকল থাকলে আইএইএর আরও বিস্তৃত পরিদর্শন ও নজরদারির সুযোগ থাকত।

চুক্তির সম্ভাব্য ঘোষণার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। ওয়াশিংটনের দাবি, এর অন্যতম উদ্দেশ্য হলো ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নষ্ট করা। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

এদিকে হোয়াইট হাউস এবং সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এর আগে ট্রাম্প এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন—উভয় প্রশাসনই সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা চুক্তির চেষ্টা করেছিল।

তবে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব যদি নিজস্ব সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হয়, তাহলে ভবিষ্যতে সেটি পারমাণবিক অস্ত্র কর্মসূচির পথও উন্মুক্ত করতে পারে। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে ইঙ্গিত দিয়েছিলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে সৌদি আরবও একই পথে হাঁটতে পারে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যুক্তরাষ্ট্রের সঙ্গে তথাকথিত ‘১২৩ চুক্তি’ করে দক্ষিণ কোরিয়ার সহায়তায় বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। তবে ইউএই নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দাবি ত্যাগ করেছিল, যা আন্তর্জাতিক অঙ্গনে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির ‘স্বর্ণমান’ হিসেবে বিবেচিত হয়।

যুক্তরাষ্ট্র সৌদি আরব পারমাণবিক চুক্তি ইউরেনিয়াম

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

২২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত
২২ আগস্ট ২০২৬
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল
১৯ আগস্ট ২০২৬
মধ্যপ্রাচ্যে সেনা কমানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আমি প্রধানমন্ত্রী থাকতে ফিলিস্তিন স্বাধীন হতে পারবে না : নেতানিয়াহু
  2. রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় নিহত ১৩
  3. বঙ্গোপসাগরে ২৪ নাবিক নিয়ে কার্গো জাহাজডুবি, আছেন বাংলাদেশিও
  4. পুরোনো কৌশল ছেড়ে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ফিরছে ইরান
  5. বাণিজ্য আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
  6. কলকাতায় আগুনে ৯ মৃত্যু, সেই হোটেল মালিক গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x