কাতারে অনুষ্ঠিত হলো ‘এনটিভি অ্যাওয়ার্ড ২০২৬’
বাংলাদেশের প্রথম সারির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে কাতারে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে আয়োজিত হয়েছে ‘এনটিভি অ্যাওয়ার্ড- ২০২৬’।
হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ আল রাফির পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে অনু্ষ্ঠানের সূচনা হয়। সদ্য প্রয়াত কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নূর।
টিভি স্ক্রিনের বড় পর্দায় কাতারে এনটিভির ফিরে দেখা চৌদ্দ বছর-এ এনটিভিতে প্রচারিত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়িক খবর ছাড়াও দূতাবাসিএবং বাংলাদেশ স্কুল ও কলেজের নানান খবরের কিছু অংশ প্রদর্শন করা হয় ।
অনুষ্ঠানে ঢাকা থেকে পাঠানো এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর শুভেচ্ছাবাণী পাঠ করে শোনান আমিনুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী ‘এনটিভি অ্যাওয়ার্ড- ২০২৬’-এর সিআইপি, শিক্ষা ও গবেষণা, স্বাস্থ্যসেবা, বৈধপথে রেমিট্যান্ট প্রেরণে অনুপ্রেরণা প্রদানকারী এক্সচেঞ্জ কর্মকর্তা, কর্মসংস্থান তৈরি ও রেমিট্যান্স প্রেরণে অবদানের স্বীকৃতিস্বকরূপ সফল প্রবাসী উদ্যোক্তা ক্যাটাগিরিতে অ্যাওয়ার্ড বিজয়ীদের শুভেচ্ছা জানান।
এনটিভি কাতার আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড বিজয়ী ও এনটিভিকে উৎসাহ প্রদান করায় রাষ্ট্রদূত হযরত আলী খান, অধ্যাপক ড. মিজানুর রহমানসহ সকল অতিথি ও উপস্থিত দর্শক-শ্রোতাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এনটিভির চেয়ারম্যান।
অনুষ্ঠানে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল। আলোচনায় অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত হযরত আলী খান, অধ্যাপক মিজানুর রহমান, সালেহ আহমদ খোকন। অ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে সিআইপি মইন উদ্দিন সোহেল, এরাবিয়ান এক্সচেঞ্জের সিইও মোহাম্মদ নূরুল কবির চৌধুরী, উদ্যোক্তাদের মধ্য থেকে জাহাঙ্গীর আলম ভূঁইয়া ও সাংবাদিকদের মধ্য থেকে বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মাহমুদুল হাসান চৌধুরী বক্তব্য দেন।
অনুষ্ঠানে কেক কেটে ২৩তম বর্ষপূর্তি উদযাপন ও কাতার প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ২৪তম বর্ষকে স্বাগত জানান প্রবাসীরা।
আবৃত্তিশিল্পী মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় প্রথমপর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন এনটিভির কাতার প্রতিনিধি এ কে এম আমিনুল হক। অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান। বিশেষ অতিথি ছিলেন কাতার ইউনিভার্সিটির গাল্ফ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মইনুল ইসলাম, এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা আবদুল মতিন পাটোয়ারী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সালেহ আহমদ খোকন, সিআইপি আবদুল আজিজ খান, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সিনিয়র সহসভাপতি সালেহ মোহাম্মদ নূরুন্নবী মৃধা ও বৃহত্তর ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি তুহিনুল হক।
অনুষ্ঠানে প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো হলো বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আল-নূর কালচারাল সেন্টার, বৃহত্তর নোয়াখালী সমিতি, চট্টগ্রাম সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, জালালাবাদ অসোসিয়েশন, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, জামালপুর জেলা সমিতি, ফেনী সমিতি।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান
সিআইপি ক্যাটাগ্যারি : ২০২৬ সালে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগ্যারিতে কাতার থেকে ৫ জনকে সিআইপি হিসেবে পদক ও সনদ প্রদান করা হয়েছে। সরকার কর্তৃক তাঁদেরকে স্বীকৃতি দেওয়ায় উচ্ছ্বসিত কাতার প্রবাসীদের শ্রদ্ধা-ভালবাসার নিদর্শন স্বরূপ এনটিভি কাতার তাঁদের অ্যাওয়ার্ড প্রদান করে সম্মানিত করেন। তারা হলেন -
এম.ইউ সোহেল ট্রেডিং এর সিইও- মইন উদ্দিন সোহেল ভূঁইয়া,
দিগন্ত এক্সপ্রেস কন্ট্রাক্টিং এন্ড হসপিটালিটি’র সিইও- মোহাম্মদ জসীম উদ্দীন,
আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান- ওমর ফারুক চৌধুরী,
লেইয়ান ট্রেডিং কন্ট্রাক্টিং এন্ড জেনারেল ক্লিনিং কোম্পানীর সিইও -শওকত আলী সোহাগ
হুন্ডির বিপরীতে বৈধপথে রেমিট্যান্স প্রেরণে ও প্রবাসীদের কর্মসংস্থানে অনুপ্রাণিত করেন কয়েকজন বাংলাদেশি এক্সচেঞ্জ কর্মকর্তা। দেশের সেবাকে সামনে রেখে সরাসরি অবদান রাখায় তিনজন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তাঁরা হলেন -
এ্যারাবিয়ান এক্সচেঞ্জ এর সিইও- মোহম্মদ নূরুল কবির চৌধুরী,
আল জামান এক্সচেঞ্জ এর বিজন্যাস ম্যানেজার (বাংলাদেশ) মোহম্মদ মোসলেম উদ্দিন,
আল দার এক্সচেঞ্জ কাতার এর ব্রাঞ্চ ম্যানেজার শাহাদাত হোসেন হৃদয়।
চিকিৎসা ও শিক্ষা-গবেষণায়
বিশ্বে দুই শতাংশ তালিকাভুক্ত বিজ্ঞানীদের ও চিকিৎসাক্ষেত্রে আর্টিফিসিয়াল ইনটিলিজেন্স এর ব্যবহার ও বিজ্ঞান গবেষণায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কাতার ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. এনামুল হক চৌধুরীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
স্বাস্থ্যসেবায় অবদান রাখায় স্বাস্থ্য মন্ত্রণায়য়ে পাবলিক হেলথ বিভাগের বাংলাদেশি চিকিৎসক ড. জুয়েল চৌধুরীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
কাতারে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও রেমিট্যান্স প্রবাহে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কাতার প্রবাসী সফল উদ্যোক্তদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন -
গ্রীন স্টার ট্রেডিং কন্ট্রাক্টিং সার্ভিস এর সিইও জাহাঙ্গীর আলম ভূঁইয়া
দোহা মেঘনা গ্রুপের সিইও শফিকুল ইসলাম
নুজুম বিডি হাইপার মার্কেটের চেয়ারম্যান মাওলানা শরিফ উদ্দীন
গ্রীন গ্রুপের সিইও মোহাম্মদ জামাল উদ্দিন
গ্রীণ স্টার ট্রেড এন্ড কন্ট্রাক্ট এর পরিচালক মোহাম্মদ মিলন মিয়া
নিউ জামান গ্রুপের সত্ত্বাধিকারী মোহাম্মদ আবুল বাশার
মহাব্যবস্থাপক মাহমুদুল হাসান
হাজামা মোবারক ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন আহমেদ
মডেস্ট গ্রুপ অব কোম্পানিজ এর মহাব্যবস্থাপক আশিক উজ্জামান আশিক
তরুণ কৃষি উদ্যোক্তা ‘ফার্ম থেকে ঘরে’র পরিচালক নূর আলম আকাশ,
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ ফয়সাল রানা
স্টার অফ ঢাকা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফুল ইসলাম
আল মাস্টার ট্রেড কন্টাক্ট এন্ড সার্ভিসেস এর মহাব্যবস্থাপক মাহমুদুল হাসান
হাজামা মোবারক টেডিং কন্ট্রাক্টিং এর মহাব্যবস্থাপক হুমায়ুন আহমেদ
মডেস্ট গ্রুপ অব কোম্পানিজ এর মহাব্যবস্থাপক আশিক উজ্জামান আশিক
স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ ফয়সাল রানা
স্টার অব ঢাকা রেস্টুরেন্ট-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফুল ইসলাম

আমিনুল হক কাজল, কাতার