মালয়েশীয় যুবক ও বাংলাদেশি তরুণীর রূপকথার বিয়ে

মালয়েশিয়ার পেনাং দ্বীপের ঝলমলে এক সন্ধ্যায় রচিত হলো ভালোবাসার এক নতুন ইতিহাস। ম্যাজিকাল কনভেনশন সেন্টারের আলোকোজ্জ্বল পরিবেশে সম্প্রতি সম্পন্ন হলো মালয়েশিয়ান তরুণ আয়মান আজাদ বিন আব্দুর রহিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী নুর আলিয়ার রাজকীয় বিয়ে। এটি কেবল একটি পারিবারিক অনুষ্ঠান ছিল না, বরং ছিল দুই দেশের সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মেলবন্ধন।এই প্রেমের গল্পের শুরু হয়েছিল স্কুলজীবনে,...