আপনার জিজ্ঞাসা
ঈমান শক্ত করার জন্য কী করব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০২তম পর্বে ই-মেইলের মাধ্যমে বিদেশ থেকে কামাল হোসেন জানতে চেয়েছেন, ঈমান শক্ত করার জন্য কী কী করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈমান শক্ত করার জন্য কী কী করব?
উত্তর : আমরা জানি যে, ঈমানদারদের প্রথম কাজ হলো আকিদা শুদ্ধ করা। আকিদা ঈমানের ভিত্তি। আকিদা শুদ্ধ না করলে আপনি যতই ইবাদত করুন মূল্যায়ন হবে না। তাই আপনাকে আগে আকিদা শুদ্ধ করতে হবে। এ জন্য আপনি আকিদার মৌলিক বইগুলো পড়ার চেষ্টা করুন। কিতাবুল তাওহীদ নামের অনেক বই আছে যেগুলো পড়তে পারেন। তাওহীদের বুনিয়াদী শিক্ষা নামের বই আছে, পড়তে পারেন। ইসলামী আকিদা নামের একটি বই আছে সেটাও পড়তে পারেন। এ ছাড়া আকিদার অনেক বই আছে সেগুলো আপনি পড়তে পারেন। বই পড়ার পাশাপাশি আলেমদের কাছেও বোঝার চেষ্টা করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক