আপনার জিজ্ঞাসা
একামতের জবাব দেওয়া কি বাধ্যতামূলক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম জানতে চেয়েছেন, একামতের জবাব দেওয়া কি বাধ্যতামূলক?
অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : একামতের জবাব দেওয়া কি বাধ্যতামূলক? আমাদের দেশে একামতের বাক্যগুলো তাড়াতাড়ি পড়ায় জবাব দেওয়া কঠিন হয়ে পড়ে। এখন প্রতিটি বাক্যের জবাব কি দিতে হবে?
উত্তর : একামতের জবাব দেওয়া সুন্নাহ। বাধ্যতামূলক বলতে ফরজকে বুঝায়। এটি ফরজ নয়। তবে অনেকে এটিকে আবার ওয়াজিবও বলেছেন। তাই জবাব দেওয়া উচিত। সেক্ষেত্রে জবাব দিতে আর কতক্ষণই বা লাগবে। আপনি ঈমাম সাহেবের সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন। আল্লাহ হু আকবার বলতে আর কতক্ষণ সময়ই বা লাগবে। আপনি অমনোযোগী থাকলে পারবেন না। যদি মনোযোগী থাকেন তাহলে উত্তর দিতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

এনটিভি অনলাইন ডেস্ক