কোরআন পড়ার জন্য পবিত্রতা কেমন হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭০৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে এম এ আ. আওয়াল জানতে চেয়েছেন, কোরআন পড়ার আগে পবিত্রতার জন্য কী করব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজের আগে যেমন ভালোভাবে ওজু করে পড়ার বিধান আল্লাহ দিয়েছেন। তেমনি কোরআন পড়ার আগে পবিত্রতার জন্য কী করব? এটা নিয়ে কোনো নির্দিষ্ট কোনো বিধান আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সালাত আদায় করার জন্য আল্লাহ গোসলসহ ভালোভাবে ওজু করার বিধান দিয়েছেন। তেমনি কোরআন তেলাওয়াতের জন্যও নির্দেশনা আছে। কোরআন তেলওয়াত করা হলো ইবাদত। যেহেতু এটি আল্লাহর কালাম। সুতরাং এই কারণে আলেমগণ বলেছেন, কোরআন তেলাওয়াতের জন্য অবশ্যই ওজু করতে হবে। ওজু করে পবিত্র হয়ে তারপর আল্লাহতালার কালাম পড়বে। ওজু এটার জন্য প্রয়োজন। তবে এটি যেহেতু ওয়াজিব নয়, তাই ওজু ছাড়াও তেলাওয়াত করতে পারবেন। তবে, এটা আদবের সঙ্গে যায় না। কিন্তু, যার ওপর গোসল ফরজ, তার গোসল করতে হবে। তারা পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পর্শ করবেন না।

আপনার জিজ্ঞাসা
এনটিভি অনলাইন ডেস্ক