আপনার জিজ্ঞাসা
গরিবদের সাধ্যমতো সাহায্য করা কি উত্তম ঋণ হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭০তম পর্বে ই-মেইলের মাধ্যমে অনিম চৌধুরী জানতে চেয়েছেন, গরিবদের সাধ্যমতো সাহায্য করা কি উত্তম ঋণ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আল-কোরআনে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। এক্ষেত্রে গরিবদের সাধ্যমতো সাহায্য করা কি উত্তম ঋণ হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। জ্বি, কোরআনে আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। এ ব্যপারে বলা হয়েছে, তোমরা আল্লাহকে উত্তম ঋণ দাও। অন্য আরেকটি আয়াতে আছে, কে আছে তোমাদের মাঝে যে আল্লাহকে উত্তম ঋণ দেবেন? তাকে আল্লাহ সেই ব্যক্তিকে ওই ঋণ বহুগুণে বৃদ্ধি করে ফেরত দেবেন। তারমানে কোরআনে উত্তম ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই ঋণ মানে আল্লাহর রাস্তায় খরচ করা। ইসলামের সকল কাজে খরচ করা। ইসলামকে ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা যায়। গরিব মানুষদের সাহায্য করা একটি সদকা। এটিও এক প্রকারের দান। তবে এটি উত্তম ঋণ নয়। এই দানের আলাদা ফজিলত আছে। তবে দুটি বিষয় আলাদা।

এনটিভি অনলাইন ডেস্ক