আপনার জিজ্ঞাসা
জমানোর হক বলতে কী বোঝানো হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, জমানোর হক বলতে কী বোঝানো হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আপনারা কদিন আগে এক প্রশ্নের উত্তরে বলেছেন, অর্থ-সম্পদ জমানোর হক আদায় না করলে সেটা পরের প্রজন্মের জন্য ভয়ানক হবে। আমার প্রশ্ন হলো, এই জমানোর হক বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জমানোর হক বলতে অনেকগুলো হককে বোঝায়। প্রথম হক হলো, জাকাতের হক। অবশ্যই আপনাকে জাকাতের হক পালন করবে। নেসাব পরিমাণ সম্পদ হলে আপনাকে জাকাতের হক পূরণ করতে হবে। এটা হলো এক নম্বর বিষয়। দ্বিতীয়ত হলো, যাদের ভরণপোষণের দায়িত্ব আপনার ওপর ওয়াজিব, তাদের দায়িত্ব আপনাকে নিতে হবে। ওয়াজিব বলতে, সন্তান-স্ত্রী এদের দায়িত্ব আপনাকে নিতেই হবে। এটা আল্লাহ পিতার ওপর বাধ্যতামূলক করে দিয়েছেন। এরপর হলো, যারা নিকট আত্মীয় রয়েছেন, তাঁদের হক আদায় করতে হবে। তাঁরা যদি অভাবে পড়েন সেটা দেখতে হবে। তাঁদের বিপদে আপদে এগিয়ে যেতে হবে। এগুলো করতে পারলে, যেকোনো ব্যক্তির সম্পদকে আল্লাহ হেফাজত করবেন। কারণ তিনি আল্লাহর আনুগত মেনেই এই সম্পদ সংরক্ষণ করেছেন। তাই এটা পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ হেফাজত করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক