আপনার জিজ্ঞাসা
জানাজার সালাতে কী কী পড়া হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭০৯ তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোজ্জামেল হক জানতে চেয়েছেন, জানাজার সালাতে কী কী পড়া হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জানাজার সালাতে কী কী পড়া হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন জানাজার সালাতে কী কী পড়া হয়। আপনি প্রথম তাকবিরের পর সুরা ফাতেহা পড়বেন। দ্বিতীয় তাকবিরের পর দুরুদ পড়বেন। দুরুদে উত্তম হলো—দুরুদ ইব্রাহিম পড়বেন। তৃতীয় তাকবিরের পর দোয়া পড়বেন। এখানে একাধিক পড়বেন। যদি কোনো দোয়া আপনি না জানেন, তাহলে বাংলাতেও আপনি দোয়া করতে পারবেন। এই সালাতে মৃত ব্যক্তির জন্য একনিষ্ঠভাবে দোয়া পড়তে হয়। বুঝে বুঝে পড়তে পারলে ভালো। আন্তরিকতার সঙ্গে এ দোয়া করতে হয়। আপনি বাংলাতেও করতে পারবেন। কোনো সমস্যা নেই। আপনি তাকবির দিয়ে ডান দিকে সালাম ফেরাবেন। ডান ও বাম—দুদিকেই সালাম ফেরানো যাবে। তবে উত্তম হলো—ডান দিকে সালাম ফেরানো।

এনটিভি অনলাইন ডেস্ক