জীব-জন্তু কি কবরের আজাব শুনতে পায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০০তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, জীব-জন্তু কি কবরের আজাব শুনতে পায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শুনেছি, মৃত ব্যক্তির কবরের আজাব মানুষ ছাড়া জীব-জন্তু শুনতে পায়। কথাটি কি সঠিক?
উত্তর : কবরের আজাব মানুষ ছাড়া যে কোনো জীব-জন্তু শুনতে পায় কি না, কথাটি সহীহ নয়। কখনও কখনও কবরের আজাব কোনো প্রাণী শুনতে পায়, আবার কখনও কখনও শুনতে পায় না। সেটা আল্লাহ যদি তার কোনো সৃষ্টিকে কবরের আজব শোনানোর ইচ্ছা করেন, তাহলে শুনতে পারবে। তবে মূল কথা হলো, কবর হলো বারজাখ পর্ব। সুতরাং, এটা এমন নয় যে কবরের আজাব মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী বা জীব সবসময় শুনতে পাবে, এটি সঠিক নয়। আল্লাহ চাইলে কাউকে শোনাতে পারেন, না হলে এটি কেউ শোনে না। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

এনটিভি অনলাইন ডেস্ক