আপনার জিজ্ঞাসা
বিয়ে না করলে কি কবরে কঠিন শাস্তি হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৮০তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বিয়ে না করলে কি তাদের কবরে শাস্তি হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের অনেক মুসলিম উম্মাহ আছেন, যাঁরা বিয়ে করেননি, কিন্তু আল্লাহর বিধান, নিয়ম-নীতি, নামাজ-কালাম সব করেছেন। এখন প্রশ্ন হলো, বিয়ে না করলে কি তাঁদের কবরে কঠিন শাস্তি হবে?
উত্তর : অবিবাহিত থাকলে কবরে শাস্তি হবে কেন? অবিবাহিত থাকা জায়েজ আছে। এটি না জায়েজ কিছু নয়। কেউ যদি বিবাহ না করেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। তবে, নারীদের উচিত বিবাহ করা। বিয়ে তাদের জন্য অবলম্বন। তাই তাদের জন্য উত্তম হলো বিয়ে করা, যেহেতু অবলম্বনের ব্যাপার রয়েছে। অবলম্বন না থাকলে তার জীবন কিছুটা কঠিন হবে। সামাজিকভাবে কঠিন হয়ে যাবে। তাই উত্তম হলো তাদের বিয়ে করা। কারণ, এটি তাদের অবলম্বনের সঙ্গে জড়িত। তাই তাদের জন্য এটি না জায়েজ। তবে, পুরুষের জন্য না জায়েজ কিছু না। বিয়ে করা পুরুষদের জন্য সুন্নাহ অবশ্যই।

এনটিভি অনলাইন ডেস্ক