আপনার জিজ্ঞাসা
মসজিদে গিয়ে কি উচ্চস্বরে সালাম দিতে হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯০তম পর্বে ই-মেইলের মাধ্যমে নুর ইসলাম জানতে চেয়েছেন, মসজিদে গিয়ে কি উচ্চস্বরে সালাম দিতে হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদে গিয়ে কি উচ্চস্বরে সালাম দিতে হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মসজিদে সালাম দিলে যে উচ্চস্বরে দিতে এমন কোনো বিধান নেই। মসজিদে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করতে হয়। এটা নিয়ম। মসজিদের আদব হচ্ছে মসজিদের দোয়া পড়ার পর সালাম দিয়ে প্রবেশ করা। এটা স্বাভাবিক নিয়মে সালাম। এখন আপনি উচ্চ আওয়াজে দেওয়ার দরকার নেই যে সবাইকে শুনতে হবে। আপনি স্বাভাবিকভাবেই দেবেন। এটা যদি কেউ শুনেন তিনি সালামের উত্তর দেবে। এ ছাড়া এত কঠিন কিছু নেই। উচ্চ আওয়াজে সালাম দিতে হবে এমন কোনো কথা নেই।

এনটিভি অনলাইন ডেস্ক