আপনার জিজ্ঞাসা
রাস্তা বন্ধ করে ওয়াজ-মাহফিল করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, রাস্তা বন্ধ করে ওয়াজ-মাহফিল করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাস্তা বন্ধ করে ওয়াজ-মাহফিল করা কি জায়েজ? ইসলাম এ ব্যাপারে কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাস্তা বন্ধ করে ওয়াজ-মাফফিল করা জায়েজ নেই। কারণ, জনগণের চলাচলে কষ্ট দিয়ে, তাদের ক্ষতি করে এটি আয়োজন জায়েজ নেই। তবে, যদি এমন হয় যে, রাস্তার একটি অংশে মাহফিল হবে, বাকি অংশ জনগণের জন্য হাঁটার জায়গা রয়েছে, তাহলে করা যাবে। তার জন্য অবশ্যই কর্তৃপক্ষের অনুমোদন থাকতে হবে। কর্তৃপক্ষ যদি মনে করে জনগণের ক্ষতি হবে না, মানুষের সমস্যা হবে না, তাহলে করা যেতে পেরে। এ নিয়ে সন্দেহ নেই।

এনটিভি অনলাইন ডেস্ক