শীতের টুপি পরে কি নামাজ পড়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৭৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে রিফাত ইসলাম জানতে চেয়েছেন, শীতের টুপি পরে কি নামাজ পড়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজের টুপি ছাড়া শীতের টুপি পরে কি নামাজ পড়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। নামাজের জন্য কোনো আলাদা টুপি নেই। নামাজের জন্য আলাদা টুপি দিতে হবে এমন কোনো কথা নেই। শীতের টুপি বা কানটুপি পরে আপনি চাইলে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। নামাজের সঙ্গে টুপির কোনো সম্পর্ক নেই। নামাজে টুপি না থাকলেও আপনি পড়তে পারেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

আপনার জিজ্ঞাসা
এনটিভি অনলাইন ডেস্ক