আপনার জিজ্ঞাসা
সালাতুল দোহা দুই রাকাত পড়লেই কি যথেষ্ট হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৯৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম চৌধুরী জানতে চেয়েছেন, সালাতুল দোহা দুই রাকাত পড়লেই যথেষ্ট হবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সালাতুল দোহা দুই রাকাত পড়লেই কি যথেষ্ট?
উত্তর : ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি জানতে চেয়েছেন, সালাতুল দোহা দুই রাকাত পড়লে যথেষ্ট হবে কি না। জি, সালাতুল দোহা দুই রাকাত পড়লেই যথেষ্ট হবে। কিন্তু, দুই রাকাত করে মোট চার রাকাত আদায় করা হলো সুন্নাহ। আপনি যদি পরিপূর্ণ চার রাকাত আদায় করেন সেটি আপনার জন্য উত্তম। আপনার দ্বারা সম্ভব হলে অবশ্যই দুই রাকাত করে চার রাকাত পড়বেন। এটিই অধিক উত্তম।

এনটিভি অনলাইন ডেস্ক