আপনার জিজ্ঞাসা
সুরা কাহাফ পাঠের ফজিলত পেতে কখন পড়ব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একজন জানতে চেয়েছেন, সুরা কাহাফ পাঠের ফজিলত পেতে কখন পড়ব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শুনেছি সুরা কাহাফ জুমার দিনে পড়া নাকি অনেক ফজিলত। আমি বৃহস্পতিবার রাতে শুরু করে জুমার নামাজের আগে শেষ করি। তাহলে আমি কি এই সুরা পাঠের ফজিলত পাব? সুরা কাহাফ পাঠের ফজিলত পেতে কখন পড়ব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি বৃহস্পতিবার দিনের পর থেকে শুরু করেন, তাহলে হয়ে যাবে। বৃহস্পতিবার দিবাগত রাত মানে জুমার রাত শুরু হয়ে গেছে। তাহলে আপনি সেই সময় থেকে শুরু করে পরের দিন পর্যন্ত পড়তে পারেন। তাহলে আপনি এর ফজিলত পেয়ে যাবেন। আবার জুমার দিনেও যদি আপনি সুরা পড়ে শেষ করতে না পারেন, তাহলে জুমার দিনের রাতেও শেষ করতে পারেন। তাতেও সমস্যা নেই। আপনি এই সুরা পাঠের ফজিলত পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

এনটিভি অনলাইন ডেস্ক