শনিবার সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও গজল সন্ধ্যা
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সিরতুন্নবী (সা.) উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে আগামীকাল শনিবার (২২ আগস্ট) এক বিশেষ আলোচনা সভা এবং হামদ-নাত ও গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। রাজধানী বেইলি রোডের বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও ইসলামিক স্কলার প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক ও বক্তা শাইখ আলী হাসান ওসামা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরতুন্নবী (সা.) উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব মাহবুব মুকুল।
পবিত্র সিরাতুন্নবীর মহান আদর্শ ও তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে জাতীয় অঙ্গনের শীর্ষস্থানীয় ও বিশিষ্ট সংগীত শিল্পীগণ হৃদয়গ্রাহী হামদ-নাত ও ইসলামী গজল পরিবেশন করবেন।

ফিচার ডেস্ক