৬৪ মিনিটে লেনদেন ২৮৭ কোটি টাকা

সপ্তাহের শেষ কমদিবস আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পতনে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় ডিএসইতে ২৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তবে এসময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।আজ লেনদেন শুরুর ৬৪ মিনিটে ডিএসইএক্স পতন হয় আট দশমিক ৩৬ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩০৯ পয়েন্টে।...