Skip to main content
NTV Online

শেয়ারবাজার

শেয়ারবাজার
  • অ ফ A
  • আর্থিক প্রতিবেদন
  • লভ্যাংশ
  • রেকর্ড ডেট
  • এজিএম/ইজিএম
  • ক্রেডিট রেটিং
  • করপোরেট সংবাদ
  • আইপিও/রাইট
  • কোম্পানি
  • বাজার
  • ব্লক মার্কেট
  • বোর্ড মিটিং
  • বন্ড মার্কেট
  • সাক্ষাৎকার
  • বিবিধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শেয়ারবাজার
  • বাজার
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৪:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৪:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
সাকিব আল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলের দাম বাড়ছে, শেয়ারবাজারে পতন
আমিরাতের শেয়ারবাজার বন্ধের ঘোষণা
চলছে সূচকের পতন, ৩০ মিনিটে লেনদেন ৮৪ কোটি টাকা
শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে : অর্থমন্ত্রী

ভবিষ্যতে আরও ভালো করবে মিউচ্যুয়াল ফান্ড : বিএসইসি চেয়ারম্যান

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৪:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৪:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ১৪:৪৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ফাইল ছবি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, মিউচ্যুয়াল ফান্ড খাত ভালো করছে এবং ভবিষ্যতে আরও ভালো করবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্টের মাধ্যমে জাতীয় স্বার্থে এই খাতের উন্নয়ন এখন সময়ের দাবি। সামনের দিনগুলোতেও বাংলাদেশ উন্নয়নের ধারা ধরে রাখবে। আগামী পাঁচ বছর হবে বাংলাদেশের জন্য সোনালী সময়।

কক্সবাজারের ইনানিতে অবস্থিত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড হোটেলে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ‘ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র যৌথ উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, মিউচ্যুয়াল ফান্ড খাতের সাথে সংশ্লিষ্ট সকলে এই খাতের উন্নয়ন সাধনের অভিন্ন লক্ষ্যে কাজ করছে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে বিনিয়োগকারীরা বেশি মুনাফা লাভ করতে না পারলেও যেন কোনভাবেই ক্ষতির সম্মুখীন না হোন তার জন্য বিএসইসি কাজ করছে।

দেশের বৈদেশিক মুদ্রার ঘাটতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দেশের শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রার ব্যবহার হচ্ছে, যা অদূর ভবিষ্যতে আমাদের জন্য সুফল বয়ে আনবে।

পুঁজিবাজারকে দেশের অর্থনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ করে তোলা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা উল্লেখ করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএসইসি চেয়ারম্যান ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, মিউচ্যুয়াল ফান্ডকে জনপ্রিয় করতে এ খাতের প্রতিষ্ঠানগুলোর সুনাম অর্জন প্রয়োজন এবং এ খাতে স্বচ্ছতা নিশ্চিত করা দরকার। মিউচ্যুয়াল ফান্ড খাতকে আরও বিকশিত করতে এ খাত সম্পর্কে সকলকে আরও জানানো এবং প্রচার প্রয়োজন। তার জন্য দেশের পুঁজিবাজারের ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোকে তালিকাভুক্তি প্রয়োজন। ভালো কোম্পানিগুলোকে পুঁজিবাজারের নিয়ে আসতে সংশ্লিষ্ট সকলকে আরও সচেষ্ট হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির কমিশনার মো. আবদুল হালিম বলেন, আমাদের জাতীয় অর্থনীতির তুলনায় দেশের পুঁজিবাজার এখনও অনেকখানি পিছিয়ে রয়েছে। আমরা দেশের পুঁজিবাজারকে উন্নত ও স্মার্ট পুঁজিবাজারে পরিণত করতে কাজ করছি। অংশীজনদের সকলকে নিয়ে সম্মিলিতভাবে এই খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

মূল প্রবন্ধে বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন। এছাড়া তিনি এশিয়া ও পার্শ্ববর্তী অন্যান্য দেশের সাথে দেশের মিউচ্যুয়াল ফান্ড খাতের তুলনামূলক চিত্র এবং বাংলাদেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের সম্ভাবনার কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, মিউচ্যুয়াল ফান্ডের বিস্তার ঘটানোর মাধ্যমে পুঁজিবাজারকে বিকশিত করার সুযোগ রয়েছে। বাংলাদেশে মিউচ্যুয়াল ফান্ড ইন্ড্রাস্ট্রির উন্নয়নে সকল অংশীজনের সাথে একসাথে কাজ করবে।

কনফারেন্সের সমাপনী বক্তব্যে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে মিউচ্যুয়াল ফান্ড খাতের ব্যাপ্তি আরও বাড়বে। এ ছাড়া, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কনফারেন্স অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্যানেল আলোচনা আলোচক হিসেবে অংশ নেন অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) প্রেসিডেন্ট হাসান ইমাম, ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভিসিপিয়াব) চেয়ারম্যান মো. শামীম আহসান, ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) আবু তাহের মোহাম্মদ খায়রুল বাশার এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক।

শেয়ারবাজার
২৪ এপ্রিল ২০২৪
Price Sensitive Information of Social Islami Bank PLC.
২২ এপ্রিল ২০২৪
Price Sensitive Information Of Exim Bank Ltd.
২১ এপ্রিল ২০২৪
3rd Quarter Financial Statements of Walton Hi-Tech Industries PLC
২১ এপ্রিল ২০২৪
Disclosure of Price Sensitive information of walton Hi–Tech Industriecs PLC
২১ এপ্রিল ২০২৪
Price Sensitive Information of IBN SINA PHARMACUTICALS INDUSTRY PLC
১৮ এপ্রিল ২০২৪
Price Sensitive Information of Bank Asia PLC.
২৯ মার্চ ২০২৪
Price Sensitive Information of Reckitt Benckiser (Bangladesh) PLC
১৪ মার্চ ২০২৪
Price Sensitive Information of Pubali Bank PLC
০৭ মার্চ ২০২৪
Price Sensitive Information of Navana Pharmaceuticals PLC.
২৫ ফেব্রুয়ারি ২০২৪
Notice of The 25 TH Annual General Meeting of RAK Ceramics (Bangladesh) Limited.
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লেনদেনসহ কমেছে দুই স্টকের সূচক
  2. প্রধান সূচক পতনের ৫০ মিনিটে লেনদেন ১৮৫ কোটি টাকা
  3. ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘোষণা
  4. ডিএসইতে ৮৯ শতাংশ কোম্পানির দরপতন
  5. সূচক পতনের ৭০ মিনিটে লেনদেন ৩৩৭ কোটি টাকা
  6. পুঁজিবাজারে উত্থান, বেড়েছে ৮৬ শতাংশ কোম্পানির দর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x