৫৪ মিনিটে লেনদেন ৩৭৯ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন চলছে আজ সোমবার (২৯ জুন)। লেনদেন শুরুর প্রথম ৫৪ মিনিট বা সকাল ১০টা ৫৪ মিনিটে ডিএসইতে ৩৭৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৮ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির উত্থান গতি আরও বাড়ে। এদিন লেনদেন শুরুর ৫৪ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ দশমিক ৫৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭৩৮ দশমিক ৩১ পয়েন্টে। আলোচিত সময় ডিএসইএস সূচক এক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৫৮ দশমিক ৭৫ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক পাঁচ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৬৭ দশমিক ৯৫ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৬টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির শেয়ার দর।
এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা বেক্সিমকোর ৪২ কোটি আট লাখ টাকা, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ২৩ কোটি ৫৯ লাখ টাকা, আইপিডিসির ১৭ কোটি ৫৪ লাখ টাকা এবং ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক