ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন
পুঁজিবাজার থেকে ৭৭৫ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি।
আজ মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউসিবির ১০ টাকা অভিহিত দরে ৭৭ কোটি ৫১ লাখ ৮৭ হাজার ৯৪৯টি সাধারণ শেয়ার রাইটস শেয়ার হিসেবে ইস্যু হবে। প্রতি দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইটস শেয়ার (১:২) বরাদ্দ দেওয়া হবে। প্রতিটি শেয়ারের ইস্যু দর ১০ টাকা নির্ধারণ করা হয়। এর মাধ্যমে ব্যাংকটি ৭৭৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৪৯০ টাকা সংগ্রহ করবে। সংগৃহীত অর্থ ব্যাংকের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা হবে।

নিজস্ব প্রতিবেদক