উত্থানে ডিএসই, মূলধন বাড়ল ৩ হাজার কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। গতকাল সোমবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৫৯ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে এক হাজার ৬৫১ কোটি টাকা।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ১৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকের উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১৮ পয়েন্ট। পরে সূচকের উত্থান গতি বেড়ে যায়।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্স বেড়েছে ৪৪ দশমিক ৬৯ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৯১১ দশমিক ২৪ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় দুই হাজার ২২৭ দশমিক ১০ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ২০৭ দশমিক শূন্য তিন পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৬৫১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল সোমবার লেনদেন হয়েছিল এক হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় সাত লাখ ১০ হাজার ৭৭২ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল সোমবার মূলধন ছিল সাত লাখ সাত হাজার ৭১৩ কোটি ৫১ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১৩৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৭টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ৭৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৯ কোটি ৯৬ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ৩৬ কোটি ৫৫ লাখ টাকা, লাফার্জহোলসিমের ৩১ কোটি ১৫ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ২৯ কোটি ৬২ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৮ কোটি ১০ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ২৭ কোটি ১১ লাখ টাকা, বিএসআরএম স্টিলের ২৬ কোটি ৮২ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ২৬ কোটি ৭৬ লাখ টাকা এবং ইস্টার্ন হাউজিংয়ের ২১ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার। কোম্পানিটির দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আমান ফিডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক