ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর আয় বেড়েছে ১০৯ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের চলতি বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ার প্রতি আয় বেড়েছে ১০৯ দশমিক ৪৪ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ রোববার (২৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে তিন টাকা ৭৭ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল এক টাকা ৮০ পয়সা। এ সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে এক টাকা ৯৭ পয়সা বা ১০৯ দশমিক ৪৪ শতাংশ।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে সাত টাকা ৬৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় ছিল সাত টাকা ৬৯ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২৯ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৯ টাকা পাঁচ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১০৭ টাকা ১৫ পয়সা।

নিজস্ব প্রতিবেদক