কী চমক থাকছে বিশ্বকাপের ভারতীয় দলে?
প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে জিতেছে ভারত। ম্যাচে ভারতীয় বোলরাদের পারফরমন্স ছিল দারুণ। দলের পারফরম্যান্সে অধিনায়ক বিরাট কোহলি দারুণ খুশি ৷ শুধু তাই নয়, ব্যাটসম্যানদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন তিনি। দলের অন্যতম তারকা রোহিত শর্মা এই সিরিজে নেই, তারপরও সেটা দলের পারফরম্যান্স দেখে বোঝা যাচ্ছে না।
এ ব্যাপারে কোহলি বলেন, ‘আমি দারুণ খুশি, অসাধারণ পারফরম্যান্স, একটা দল হিসেবে এটাই করতে চেয়েছিলাম। নিজেদের শক্তি অনুযায়ী খেলেছি, আমাদের রোহিত ছিল না তবুও দারুণ জয়, এটা দলের জন্য ভালো খবর।’
পেসার নভদীপ সাইনি নিজের পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। নিখুঁত বোলিংয়ে ১৮ রানে দুই উইকেট নিয়েছেন তিনি। এদিন ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনি। ২৭ বছরের বোলারের প্রশংসা করে কোহলি বলেন, ‘নভদীপ একদিনের ক্রিকেট নতুন এসেছে। তবে টি-টোয়েন্টিতেও দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ও যখন নিজের মতো বল করে তখনই ওর বাউন্স, গতি, ইয়র্কার দিয়ে বিপক্ষকে নাস্তানাবুদ করে। দলের জন্য এটা ভালো।’
অস্ট্রেলিয়ায় যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে তাতে ভারতীয় দলের সারপ্রাইজ থাকবে বলে জানিয়েছেন কোহলি। তবে এই সারপ্রাইজ কী, তা নিয়ে কিছুই বলেননি।
ভারতীয় অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ায় একজন ক্রিকেটার চমক থাকবেন। যে পেস ও বাউন্স দুটো দিয়েই বল করতে পারে। প্রসীদ কৃষ্ণা ঘরোয়া ক্রিকেটে ভালো করছে। বিশ্বকাপ সামনে রেখেই আমাদের এই ভাবনা। আমাদের হাতে অনেক অপশন আছে।’
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক