দুর্নীতির দায়ে নিষিদ্ধ হিথ স্ট্রিক
জিম্বাবুয়ের সাবেক তারকা পেসার হিথ স্ট্রিক। ছবি : সংগৃহীত
জিম্বাবুয়ের সাবেক তারকা পেসার হিথ স্ট্রিক নিষিদ্ধ হয়েছেন। দুর্নীতি দমন নীতিমালার বেশ কয়েকটি ধারা ভাঙায় ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
ক্রিকটেকারের খবরে জানা গেছে, আইসিসি এই নিষেধাজ্ঞা দিয়েছে হিথ স্ট্রিককে।
আজ বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সালে জিম্বাবুয়ের ঘরোয়া আসরের বেশ কিছু দলের দায়িত্ব পালন করেন হিথ স্ট্রিক। এই সময়ে বেশ কিছু ম্যাচ নিয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত হয়। এ ছাড়াও বিপিএল, আইপিএল ও এপিএলের কিছু ম্যাচ নিয়ে তদন্ত করা হয়।
আইসিসির দুর্নীতি দমন নীতিমালায় পাঁচটি ধারা ভাঙার অভিযোগ স্বীকার করে নেন স্ট্রিক। তাই তাঁকে এই শাস্তি দেওয়া হয়।

স্পোর্টস ডেস্ক